Wednesday, March 7, 2012

জাতীয় প্রেসক্লাবে বসেছিল শিশু-কিশোর ক্যালিগ্রাফি শিল্পীদের মিলনমেলা




গত ২৫ ফেব্রুয়ারি, ২০১১ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বসেছিল শিশু-কিশোরদের মিলনমেলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সাহিত্য সংস্কৃতি কেন্দ্র  আয়োজিত প্রথম জাতীয় শিশু-কিশোর ক্যালিগ্রাফি প্রতিযোগিতা উপলক্ষে একঝাঁক মেধাবী শিশু-কিশোরের এ মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুর রব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেক কথার চেয়ে একটি সুন্দর শিল্পকর্ম বেশি শক্তিশালী। ক্যালিগ্রাফি শিল্পের এক চমৎকার মাধ্যম। এর মাধ্যমে শিল্পীরা সুন্দরভাবে অক্ষরকে সাজিয়ে উপস্থাপন করেন। ঐতিহাসিক স্থাপত্য নিদর্শনগুলো বিশ্লেষণ করলে দেখা যায় মুসলিম শিল্পীরা সেগুলোকে ক্যালিগ্রাফির মাধ্যমে কত সুন্দর  করে সাজিয়েছেন। ইসলামী  সংস্কৃতির একটি বড় মাধ্যম হিসেবে ক্যালিগ্রাফি আজ সারাবিশ্বের কাছে স্বীকৃত।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে কেন্দ্র আয়োজিত শিশু-কিশোর ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুস সাত্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি আসাদ বিন হাফিজ , অধ্যক্ষ আশরাফ আল দীন, শিল্পী হামিদুল ইসলাম, শিল্পী শহিদুল্লাহ এফ বারী, শিল্পী ইব্রাহীম ম ল প্রমুখ । বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর আবদুস সাত্তার বলেন, বিশ্বের সর্বত্রই ক্যালিগ্রাফি চর্চা হচ্ছে। বিশ্বের বড় বড় শিল্পীরা শিল্পের এ শাখায় চর্চা করেছেন। এ প্রতিযোগিতার মাধ্যমে এ শিল্প আরো জনপ্রিয় হবে।

সভাপতি তার বক্তব্যে বলেন, অংশ গ্রহণ করে যারা বিজয়ী হয়েছে শুধু তারাই নয় অংশ গ্রহণকারী সবাই এ আনন্দ আয়োজনের সমান অংশীদার। আগামীতে আরো বড় করে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে ইনশাআল্লাহ। এবারের প্রতিযোগিতায় ক- গ্রম্নপে প্রথম হয়েছে: মানারাত ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সুমাইয়া ফাতিমা শরীফ, ২য় হয়েছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের মাসকুরা বিনতে মান্নান, ৩য় লিটল এনজেলস স্কুলের মুবাশ্বির রহমান স্বচ্ছ। খ- গ্রম্নপে প্রথম হয়েছে বিএএফ শাহীন কলেজের সাদিয়া নার্গিস, ২য় জামিয়া রহমানিয়া আরাবিয়ার মুহাম্মদ ইমরান হোসাইন, ৩য় আইইএস স্কুলের  মোঃ রাসেল আহমদ। বিজয়ীদের প্রত্যেককে নগদ অর্থ, ক্রেস্ট, বই ও সনদপত্র প্রদান করা হয়েছে। উভয় গ্রম্নপ থেকে কয়েকজনকে বিশেষ পুরস্কারও প্রদান করা হয়েছে।

No comments:

Post a Comment